প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা

আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘের উদ্যোগে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রীতি ক্রিকেট, মিনি ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, ক্যারাম ও লুডু খেলার আয়োজন করা হয়েছে। ২৬শে ডিসেম্বর ২০২৫, শুক্রবার সকাল ৯টা থেকে ০২রা জানুয়ারী ২০২৬, শুক্রবার বিকাল ৫টা  পর্যন্ত  আটিগ্রাম মেলার মাঠে, খেলা অনুষ্ঠিত হবে।

কল্যাণ সংঘের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল খেলা সহ উদ্বোধনী এবং পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল খেলা সহ উদ্বোধনী এবং পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে এলাকাবাসীও আমন্ত্রিত।

ক্রিকেট

আগ্রহী সকল প্রাক্তন ছাত্রদেরকে তাদের নাম, ব্যাচ ও ফোন নম্বর যত তাড়াতাড়ি সম্ভব সুমন এবং জসীমের কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের নাম পাওয়ার পর, বিভিন্ন ধরণের খেলোয়াড়দের (খুব ভালো, ভালো, মাঝারি মানের) সমন্বয়ে ৪টি ক্রিকেট টিম গঠন করা হবে যাতে প্রতিটি খেলা প্রতিযোগিতামূলক এবং আনন্দময় হয়। ১৩ জন খেলোয়াড়ারের সমন্বয়ে প্রতিটি দল গঠন করা হবে এবং ৪টি ক্রিকেট দলের নাম নিম্নরূপ হবে।

১ম টিম – জয় যাত্রা-৪৭

২য় টিম – বীর বাঙালি-৫২

৩য় টিম – অগ্নিঝরা-৭১

৪র্থ টিম – বিজয়-১৬

মিনি ফুটবল

আগ্রহী সকল প্রাক্তন ছাত্রদেরকে তাদের নাম, ব্যাচ ও ফোন নম্বর যত তাড়াতাড়ি সম্ভব সুমন এবং জসীমের কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের নাম পাওয়ার পর, বিভিন্ন ধরণের খেলোয়াড়দের (খুব ভালো, ভালো, মাঝারি মানের) সমন্বয়ে ৪টি ফুটবল টিম গঠন করা হবে যাতে প্রতিটি খেলা প্রতিযোগিতামূলক এবং আনন্দময় হয়। ১০ জন খেলোয়াড়ারের সমন্বয়ে প্রতিটি দল গঠন করা হবে এবং ৪টি ফুটবল দলের নাম নিম্নরূপ হবে।

১ম টিম – জয় যাত্রা-৪৭

২য় টিম – বীর বাঙালি-৫২

৩য় টিম – অগ্নিঝরা-৭১

৪র্থ টিম – বিজয়-১৬

ভলিবল

আগ্রহী সকল প্রাক্তন ছাত্রদেরকে তাদের নাম, ব্যাচ ও ফোন নম্বর যত তাড়াতাড়ি সম্ভব সুমন এবং জসীমের কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের নাম পাওয়ার পর, বিভিন্ন ধরণের খেলোয়াড়দের (খুব ভালো, ভালো, মাঝারি মানের) সমন্বয়ে ২টি ভলিবল টিম গঠন করা হবে যাতে প্রতিটি খেলা প্রতিযোগিতামূলক এবং আনন্দময় হয়। ১১ জন খেলোয়াড়ারের সমন্বয়ে প্রতিটি দল গঠন করা হবে এবং ২টি ভলিবল দলের নাম নিম্নরূপ হবে।

১ম টিম – জয় যাত্রা-৪৭

২য় টিম – বীর বাঙালি-৫২

ব্যাডমিন্টন

আগ্রহী সকল প্রাক্তন ছাত্রদেরকে তাদের নাম, ব্যাচ ও ফোন নম্বর যত তাড়াতাড়ি সম্ভব সুমন এবং জসীমের কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের নাম পাওয়ার পর, বিভিন্ন ধরণের খেলোয়াড়দের (খুব ভালো, ভালো, মাঝারি মানের) সমন্বয়ে ৮টি ব্যাডমিন্টন টিম গঠন করা হবে যাতে প্রতিটি খেলা প্রতিযোগিতামূলক এবং আনন্দময় হয়। ২ জন খেলোয়াড়ারের সমন্বয়ে প্রতিটি দল গঠন করা হবে এবং ৮টি ভলিবল দলের নাম নিম্নরূপ হবে।

১ম টিম  – জয় যাত্রা-৪৭-ক

২য় টিম  – জয় যাত্রা-৪৭-খ

৩য় টিম – বীর বাঙালি-৫২-ক

৪র্থ টিম – বীর বাঙালি-৫২-খ

৫ম টিম – অগ্নিঝরা-৭১-ক

৬ষ্ঠ টিম – অগ্নিঝরা-৭১-খ

৭ম টিম – বিজয়-১৬-ক

৮ম টিম – বিজয়-১৬-খ

ক্যারাম ও লুডু

আগ্রহী সকল প্রাক্তন ছাত্রীদেরকে তাদের নাম, ব্যাচ ও ফোন নম্বর যত তাড়াতাড়ি সম্ভব সামসুন নাহার, স্বর্ণা আক্তার, মাসুমা আক্তার (রজনী), সুমন এবং জসীমের কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের নাম পাওয়ার পর, বিভিন্ন ধরণের খেলোয়াড়দের (খুব ভালো, ভালো, মাঝারি মানের) সমন্বয়ে টিম গঠন করা হবে যাতে প্রতিটি খেলা প্রতিযোগিতামূলক এবং আনন্দময় হয়।

উদ্বোধনী অনুষ্ঠান

২৬শে ডিসেম্বর ২০২৫, শুক্রবার সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার যাত্রা শুরু হবে।

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান

২রা জানুয়ারী ২০২৬, শুক্রবার বিকাল ৫টায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন সমাপ্ত হবে।

“এসো মিলি প্রাণের টানে, স্মৃতিচারণে প্রিয় শিক্ষাঙ্গনে”