কার্যনির্বাহী কমিটি

আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘের সদস্যদের নিয়ে ৩০শে মে ২০২৬ কল্যাণ সংঘের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যনির্বাহী কমিটি সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচন সহ ১৫ সদ্যদের একটি কার্যনির্বাহী কমিটি নির্বাচন করেন। একই সাথে, কমিটির সাধারণ সম্পাদক নির্বাচনের দায়িত্ব কার্যনির্বাহী কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের উপর অর্পণ করেন। সংবিধানে বর্ণিত ধারা অনুযায়ী ০৫ জুন ২০২৬ তারিখে কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নির্বাচন করা সহ কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়। এছাড়াও, সভায় সংবিধান অনুযায়ী কার্যনির্বাহী কমিটির একটি শূন্য পদ পূরণ এবং দুইজন কো-অপ্ট সদস্য নির্বাচিত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা সহ সম্ভাব্য তালিকা তৈরি করার জন্য দুটি অস্থায়ী কমিটি গঠন করা হয়। নিম্নে কার্যনির্বাহী কমিটির সদস্যদের তালিকা দেওয়া হলো।

কার্যনির্বাহী কমিটি
(Executive Committee)

মোজাহারুল আলম, সভাপতি, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ।

হাবিবুর রহমান (হাবু), সাধারণ সম্পাদক, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ।

মোঃ আবু সাঈদ, সহ-সাধারণ সম্পাদক, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ।

মোঃ হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ।

মোঃ আসলাম উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ।

আহসান হাবিব (লাবু), সাংগঠনিক সম্পাদক, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ।

প্রকাশ চন্দ্র হালদার, সহ-সাংগঠনিক সম্পাদক, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ।

জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ।

সুমন রহমান, সহ-দপ্তর সম্পাদক, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ।

মোঃ শহীদ আনোয়ার (মামুন), কার্যনির্বাহী সদস্য, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ।

সাইফুল ইসলাম দেওয়ান (দুলাল), কার্যনির্বাহী সদস্য, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ।

মোঃ ওবায়দুর রহমান, কার্যনির্বাহী সদস্য, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ।

স্বর্ণা আক্তার, কার্যনির্বাহী সদস্য, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ।

মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ।

কার্যনির্বাহী সদস্য, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ।

কার্যনির্বাহী কমিটির দায়িত্ব ও কর্তব্য

ক)  কার্যনির্বাহী কমিটি গঠনতন্ত্রের ৮-এর ধারায় বর্ণিত লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বাস্তবায়নে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

খ)  সংঘের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কার্যনির্বাহী কমিটির ও সাধারণ কমিটির সদস্যদের মধ্য থেকে  এবং সংঘের অন্যান্য সাধারণ ও আজীবন সদস্যদের নিয়ে ১৬-এর ধারায় বর্ণিত কল্যাণ সংঘের দুটি উপ-কমিটি, যথা ক) স্কুলের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক উপ-কমিটি, এবং খ) প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম বিষয়ক উপ-কমিটি গঠন করবেন।

গ)  প্রতিটি উপ-কমিটিতে কার্যনির্বাহী কমিটি এবং সাধারণ কমিটির এক বা একাধিক সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। উপ-কমিটির যেকোনো একজন সদস্য আহ্বায়ক হবেন এবং একজন সদস্য সচিব হিসেবে কাজ করবেন।

ঘ)  সংঘের কোন নির্দিষ্ট কার্যক্রম বাস্তবায়ন করতে কার্যনির্বাহী কমিটির ও সাধারণ কমিটির সদস্যদের মধ্য থেকে  এবং সংঘের অন্যান্য সাধারণ ও আজীবন সদস্যদের নিয়ে প্রয়োজনে অ্যাড-হক কমিটি গঠন করবেন। গঠিত কমিটি শুধুমাত্র নির্ধারিত বিষয়াবলীর জন্যই কাজ করবেন। সুস্পষ্টভাবে বর্ণিত বিষয়াবলী সম্পাদনের সাথে সাথে অ্যাড-হক কমিটি বিলুপ্ত হবে।

ঘ)  কার্যনির্বাহী কমিটিতে শূন্যপদ/অপ্রত্যাশিত শূন্যপদ পূরণের ক্ষমতা কমিটির উপর ন্যস্ত থাকবে। শূন্যপদ/অপ্রত্যাশিত শূন্যপদ পূরণের জন্য কমিটির সদস্যদের মধ্য থেকে কর্মকর্তা নিয়োগ করা হবে। শূন্যপদ/অপ্রত্যাশিত শূন্যপদটি আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে এবং কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠের অনুমোদনক্রমে উক্ত পদটি পূরণ করা হবে। এইভাবে, শূন্যপদে মনোনীত/নির্বাচিত সদস্য/কর্মকর্তা পরবর্তী নির্বাচন পর্যন্ত নিজ পদে বহাল থাকবেন।

ঙ)  কার্যনির্বাহী কমিটি প্রবেশ ফি এবং সাধারণ ও আজীবন সদস্যদের সদস্যপদ ফি-এর হার নির্ধারণ করবেন এবং প্রস্তাব অনুমোদনের জন্য সাধারণ কমিটির বার্ষিক সভায় উপস্থাপন করবেন।

চ)  সংঘের সদস্যদের সকল আবেদনপত্র বিবেচনা ও অনুমোদন করবেন।

ছ)  সংঘের কর্মচারী নিয়োগ ও নিয়োগের শর্তাদি অনুমোদন করবেন।

জ)  উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মনোনয়ন এবং এর সংখ্যা নির্ধারণ পূর্বক অনুমোদনের জন্য সাধারণ কমিটির কাছে উপস্থাপন করবেন।

ঝ)  হিসাব নিরীক্ষক নিয়োগ করবেন।

ঞ) সংঘের যাবতীয় ব্যয় অনুমোদন করবেন।

ট)  পূর্ববর্তী বছরের আয়-ব্যয়ের হিসাব ও অডিট রিপোর্টসহ সংঘের বার্ষিক রিপোর্ট পর্যালোচনা পূর্বক বিবেচনার জন্য সাধারণ কমিটির কাছে উপস্থাপন করবেন।

ঠ)  সংঘের বার্ষিক বাজেট এর চূড়ান্ত খসড়া প্রণয়ন করবেন এবং অনুমোদনের জন্য সাধারণ কমিটির কাছে উপস্থাপন করবেন।

ড)  গঠনতন্ত্র ও ধারা সমূহের সাথে সামঞ্জস্য রেখে মতামত প্রয়োগ করতে পারবেন, যা গঠনতন্ত্র ও বিধির পরিপন্থী নয় অথচ সুস্পষ্টভাবে গঠনতন্ত্র ও বিধিসমূহে লিপিবদ্ধ নেই।

ঢ)  কার্যনির্বাহী কমিটির উপর ন্যস্ত দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠু রূপে সম্পাদনের জন্য উপ-বিধি প্রণয়ন করতে পারবেন। তবে উক্ত উপ-বিধি গঠনতন্ত্রের সাথে অসামঞ্জস্যপূর্ণ এবং সংঘের লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপন্থী হতে পারবে না। আরও শর্ত থাকে যে, কার্যনির্বাহী কমিটি প্রণীত উপ-বিধি পরবর্তী বার্ষিক সাধারণ কমিটির সভায় অনুমোদনের জন্য পেশ করতে হবে।

ণ)  নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং তা অনুমোদনের জন্য সাধারণ কমিটির কাছে উপস্থাপন করবেন।

ত)  সংঘের সাধারণ পরিষদের বার্ষিক সভা, সাধারণ কমিটির বার্ষিক সভা, কার্যনির্বাহী কমিটির সভা, ও জরুরি সভার সময়, তারিখ, স্থান ইত্যাদি নির্ধারণ করবেন।

থ)  প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘের ফেসবুক পেইজ ও স্কুল ওয়েব সাইটের মাধ্যমে সভার নোটিশ প্রকাশ করবেন। নোটিশে তারিখ, সময় ও স্থান উল্লেখ থাকবে।

দ)  কল্যাণ সংঘের ফেসবুক পেইজ ও স্কুল ওয়েব সাইটের প্রকাশিত বিজ্ঞপ্তি সভার নোটিশের জন্য যথেষ্ট বলে বিবেচিত হবে। তবে, অতিরিক্ত হিসাবে সাধারণ কমিটির বার্ষিক সভা ও কার্যনির্বাহী কমিটির সভার নোটিশ কমিটির সদস্যদেরকে ফোনে জানানো হবে।

সম্প্রীতিই শক্তি, শিক্ষাই মুক্তি